কর্মশিক্ষা , work education

              কর্মশিক্ষা 

                   অষ্টম শ্রেণী 


A. নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। 


১) কাজ কাকে বলে ?

উঃ যখন একটি উদ্দেশ্যকে সামনে রেখে পূর্ব পরিকল্পনা মতো সচেতন প্রয়োগের মাধ্যমে একটা পরিবর্তন আসে তখন ওই সচেতন প্রয়াসকে কাজ বলা হয়।


২) কাজ কয় প্রকার ও কি কি ?

উঃ কাজ দুই প্রকার। যথা- ক) উৎপাদনশীল কাজ ও খ) সৃজনশীল কাজ।


৩) উৎপাদনশীল কাজ কাকে বলে ?

উঃ যে কাজে কর্মীর পুরাতন কাজের অনুকরণ বা অনুভূতি বেশি থাকে তুলনায় নতুনত্ব কম থাকে সেই কাজকে বলা হয় উৎপাদনশীল কাজ। 


৪) সৃজনশীল কাজ কাকে বলে ?

উঃ যে কাজে কর্মীর পুরাতন কাজের অনুকরণ বা অনুভূতি কম থাকে, সেই তুলনায় কাজের নতুনত্ব বেশি থাকে ,সেই কাজকে সৃজনশীল কাজ বলে।


৫) প্রকল্প কাকে বলে ?

উঃ যে সকল উদ্দেশ্যমূলক কাজ স্বাভাবিক সামাজিক পরিবেশের সম্পাদিত হয় তাদের প্রকল্প বলে।


৬) প্রকল্পের মূলস্তর কি কি ?

উঃ উদ্দেশ্য স্থাপন পরিকল্পনা গ্রহণ কার্য সম্পাদন ও মূল্যায়ন

 

৭) কর্মশিক্ষা বলতে কী বোঝো ?

উঃ কর্মের মাধ্যমে শিক্ষার নামই হল কর্মশিক্ষা। অর্থাৎ কর্মশিক্ষা হলো কর্ম এবং শিক্ষার সমন্বয়ে গঠিত একটি সাধারণ কর্মপ্রণালী।


৮) দিনলিপি বা দিনপঞ্জি কাকে বলে ?

উঃ প্রতিদিন কর্মশিক্ষার শ্রেণীকক্ষে যে সকল আলোচনা করা হয় সেগুলি শিক্ষার্থীরা একটি বিশেষ খাতায় লিখে রাখে ওই বিশেষ খাতাটিকে বলা হয় দিনলিপি বা দিনপঞ্জি।


৯) দিনলিপি ব্যবহার করা হয় কেন ?

উঃ প্রতিদিন কর্মশিক্ষার শ্রেণীকক্ষে যেসব কাজ হয় বা যেসব কাজের আলোচনা করা হয় সেগুলিকে শিক্ষার্থীরা দিনলিপির মাধ্যমে লিখে রাখতে পারে এবং এবং প্রয়োজনমতো পড়ে নিতে পারে। এই দিনলিপির মাধ্যমে কাজের সাল, তারিখ ও সময় জানা যায়। দিনলিপির মাধ্যমে কাজের ত্রুটি সম্পর্কে জানা যায় এবং সেই মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়। এইসব কারণেই দিনলিপি ব্যবহার করা হয়। 


১০) কর্ম অভিজ্ঞতা কি ?

উঃ শিক্ষা কমিশন নির্ধারিত সংজ্ঞায় বলেছেন, বিদ্যালয়ে, গৃহে কর্মশালায়, শস্যখেতে কিংবা অন্য যেকোনো উৎপাদনশীল ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কর্ম অভিজ্ঞতা বলে।


১১) কাজ ও প্রকল্পের মধ্যে পার্থক্য কি ?

উঃ উদ্দেশ্য পরিকল্পনা ও মূল্যায়নহীন কোন কিছু করা হলো কাজ। আর বিশেষ উদ্দেশ্য পরিকল্পনা ও মূল্যায়ন মাফিক যে কাজ সম্পাদিত হয় তাকে প্রকল্প বলে। 


১২) কর্ম প্রকল্পের প্রকৃতি কয় প্রকার ও কি কি ?

উঃ ৩ প্রকার- 

ক) উৎপাদন মুখী - কালি, ফিনাইল, সাবান, মোমবাতি, ধূপকাঠি তৈরি ইত্যাদি। 

খ) সৃজনমুখী - মাটির কাজ, পেপার কাটিং, সেলাই প্রভৃতি। 

গ) শিক্ষামূলক - চার্ট ও মডেল তৈরি।


১৩) কর্মশিক্ষায় সাঙ্গীকরণ বলতে কী বোঝায় ?

উঃ যে পদ্ধতিতে পুঁথি নির্ভর বিষয় সূচিভত্তিক কর্মের সঙ্গে সম্বন্ধ স্থাপনের মাধ্যমে প্রয়োগমূলক ও অর্থবহ করে তোলা যায় তাকে কর্ম শিক্ষার সঙ্গে অন্যান্য বিষয়ের সাঙ্গীকরণ বলে। 


১৪) প্রকল্পের উদ্দেশ্য কি ?

উঃ ক) কোন কাজের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। 

খ) একটি নির্দিষ্ট পরিকল্পনা মাফিক কাজ করা যায়। 

গ) প্রকল্পের মাধ্যমে কাজের মূল্যায়ন করা সম্ভব হয়। 


১৫) কয়েকটি কর্ম প্রকল্পের নাম লেখ। 

উঃ সুতো কাটা, মোমবাতি তৈরি, ধূপকাঠি তৈরি, পুতুল তৈরি, বাগানের কাজ ইত্যাদি।


১৩) কর্মশিক্ষার মূল উদ্দেশ্য গুলি লেখ। 

উঃ কর্মশিক্ষার মূল উদ্দেশ্য গুলি হল - 

ক) কাজে আগ্রহ সৃষ্টি করা। 

খ) শ্রমের প্রতি মর্যাদা বোধ জন্মানো। 

গ) শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা। 

ঘ) উৎপাদনশীল কাজের মাধ্যমে শিক্ষার্থীর সঙ্গে বাইরের জগতের পরিচয় ঘটানো। 

ঙ) শিক্ষার্থীর কর্ম প্রবণতা বৃদ্ধি করা। 

চ) শিক্ষার্থীর কর্ম পরিকল্পনা করতে সাহায্য করা। 

ছ) শিক্ষার্থীর কর্ম দক্ষতা বৃদ্ধি করা 

জ) শিক্ষা ও কর্মীর মধ্যে খন্ডীকরণ ঘটানো 

ঝ) শিক্ষার্থীর ভবিষ্যৎ কর্ম সংস্থানের সাহায্য করা।









Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)