ইতিহাস অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়
প্রশ্নঃ নর্মদা বাঁচাও আন্দোলন টীকা লেখ। ভূমিকাঃ নর্মদা বাঁচাও আন্দোলন হল ভারতের একটি পরিবেশ আন্দোলন। নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধসহ একাধিক বড়ো বাঁধ নির্মাণের ফলে পরিবেশের ক্ষতি এবং স্থানীয় মানুষের উচ্ছেদের বিরুদ্ধে ১৯৮৫ সাল নাগাদ এই আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের প্রধান নেত্রী ছিলেন মেধা পাটেকার। আন্দোলনের কারণ মানুষের উচ্ছেদ ও পুনর্বাসনঃ বাঁধ নির্মাণের ফলে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের কয়েক লক্ষ মানুষ, বিশেষ করে আদিবাসীরা তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার মুখে পড়ে। সরকার তাদের সঠিক পুনর্বাসনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করেনি। পরিবেশগত ভারসাম্য রক্ষাঃ বিশাল বাঁধ তৈরির ফলে কয়েক হাজার হেক্টর বনভূমি ও কৃষিজমি জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এর ফলে ওই অঞ্চলের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য নষ্ট হওয়ার ভয় দেখা দেয়। আদিবাসী সংস্কৃতি রক্ষাঃ নর্মদা উপত্যকায় বসবা...