স্বাস্থ্য ও শারীর শিক্ষা ষষ্ঠ শ্রেণি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন উত্তর

     প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 

 First summative evaluation 

           স্বাস্থ্য ও শারীরশিক্ষা

              ষষ্ঠ শ্রেণী 


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 

ক) জাতীয় পতাকার উপরের দিকে থাকে (সবুজ / সাদা / গেরুয়া) রঙ এর অংশটি।

উঃ গেরুয়া 


খ) জাতীয় পতাকার সাদা রঙ কিসের প্রতীক? (ত্যাগ / পবিত্রতা / শান্তির) প্রতিক।

উঃ শান্তি 


গ) ১৯৪৭ সালের ১৪ই আগস্ট কখন ভারতের এই জাতীয় পতাকা জাতির উদ্দেশ্যে গনপরিষদের হাতে তুলে দেওয়া হয়?

উঃ মধ্যরাত্রিতে 


২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরন করো 


ক) জাতীয় পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীল রঙের_________ কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে।

উঃ ২৪টি


খ) কোনো মিছিলের জাতীয় পতাকা নিতে হলে মিছিলের সর্বাগ্রে উঁচু করে ব্যক্তিকে _________কাঁধে পতাকা বহন করতে হয়।

উঃ ডান


গ) জাতীয় শোকপ্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দন্ডের _____________ পর্যন্ত নামানো হয়।

উঃ অর্ধেক 


ঘ) আমরা সার্বভৌম সমাজতান্ত্রিক ____________ গনতান্ত্রিক সাধারণতন্ত্র এর প্রতীক, জাতীয় পতাকার প্রতি অনুগত্যের শপথ নিলাম।

উঃ ধর্মনিরপেক্ষ 


ঙ) ভারতের জাতীয় পতাকা ____________।

উঃ ত্রিবর্ণরঞ্জিত 


৩। সত্য অথবা মিথ্যা লেখো:

ক) জাতীয় পতাকাটি মৃত রাষ্ট্রনায়কদের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যায়।

উঃ মিথ্যা 


খ) ঝড় বৃষ্টি যাই হোক, জাতীয় পতাকা উড়বে সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত।

উঃ সত্য


গ) কোনো আন্তজাতিক প্রতিযোগিতায় পুরস্কার নেওয়ার সময় দেহের উপরের অংশে জাতীয় পতাকা জড়িয়ে পুরস্কার নিতে যাওয়া আইন সম্মত।

উঃ সত্য 


৪। সারণির মধ্যে সমতাবিধান করো:


ক) পিঙ্গালি ভেঙ্কাইয়া        ১) সর্বক্ষন গতিশীলতার প্রতিক।


খ) সম্রাট অশোক     ২) জাতীয় পতাকার নকশা তৈরি করেন।


গ) অশোকচক্রে ২৪ টি কাঁটা         ৩) ধর্মচক্র


৫। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:


ক) ভারতের জাতীয় পতাকার দুটি বৈশিষ্ট্য লেখো।

উঃ ভারতের জাতীয় পতাকার দুটি বৈশিষ্ট্য হলো -

১) ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত। 

২) জাতীয় পতাকার মাঝখানে ২৪টি কাঁটাযুক্ত অশোক চক্র আছে। 


খ) ভারতবর্ষের জাতীয় পতাকাকে "ত্রিরঙ্গা" বলা হয় কেন?

উঃ ভারতবর্ষের জাতীয় পতাকায় তিনটে উজ্জ্বল বর্ণের সমান আকারের তিনটি বন্ধনে থাকে তাই একে ত্রিরঙা বলা হয়।


গ) ভারতবর্ষের জাতীয় পতাকার দুটি ব্যবহারবিধি আলোচনা করো।

উঃ ১) যেখানেই জাতীয় পতাকা উত্তোলন করা হবে সেখানে যথেষ্ট মর্যাদার সঙ্গে একে স্থাপন করতে হবে। 

২) মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা রাখতে হবে। জাতীয় পতাকার ডানদিকে অন্য কোন পতাকা থাকবে না। 

৩) পতাকার গেরুয়া রঙের দিকটি সব সময় উপরে থাকবে। 


৬) প্রশ্নবোলীর সংক্ষিপ্ত উত্তর দাও। 

ক) ভারতের ত্রিরঙা জাতীয় পতাকা কবে তৈরি হয় ?

উঃ ১৯৪৭ সালের ২২ জুলাই 


খ) জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?

উঃ ৩ ঃ ২ 


গ) গেরুয়া রং কিসের প্রতীক ?

উঃ ত্যাগের প্রতীক 


ঘ) সবুজ রং কিসের প্রতীক ?

উঃ তারুণ্যের প্রতীক 

















Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)