নবম শ্রেণীর ইতিহাস প্রজেক্ট
ইতিহাস প্রজেক্ট
১৮১৫ থেকে ১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আশা ও আকাঙ্ক্ষার যুগ বলা হয়। এ বিষয়ে একটি প্রকল্প রচনা কর।
ভূমিকাঃ ১৮১৫ খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতনের পর ইউরোপে একটি নতুন যুগের সূচনা হয়। এই সময়ে একদিকে রক্ষণশীল শক্তি পুরনো রাজতন্ত্র ও ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে এবং অন্যদিকে সাধারণ মানুষ স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করে। এই দুই প্রবণতার সংঘর্ষ থেকেই ১৮১৫ থেকে ১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আশা ও আকাঙ্ক্ষার যুগ বলা হয় কারণ এই সময়ে মানুষের মনে স্বাধীনতা, সমতা ও জাতীয় ঐক্যের স্বপ্ন জাগ্রত হয়।
জাতীয়তাবাদের উত্থানঃ
১৮১৫ সালের পর ইউরোপে জাতীয়তাবাদ একটি শক্তিশালী ধারণা হিসাবে গড়ে ওঠে। আগে ইউরোপের অনেক দেশ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল এবং সেখানে বিভিন্ন শাসক শাসন করতো। কিন্তু এই সময়ে মানুষ বুঝতে শুরু করে যে, একই ভাষা সংস্কৃতি ও ইতিহাসের ভিত্তিতে একত্রিত হয়ে একটি জাতি গঠন করা সম্ভব।
ইতালি ও জার্মানির মানুষ বিশেষভাবে এই ধারণায় উদ্বুদ্ধ হয় ইদানির মানুষ বিভিন্ন ছোট রাজ্যকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ দেশ গড়তে চেয়েছিল একইভাবে জার্মানের মানুষও বহু ক্ষুদ্র রাষ্ট্রকে একত্রিত করার স্বপ্ন দেখেছিল। তাই এই সময়কে বলা যায় আশা-আকাঙ্ক্ষার যুগ।
উদারনীতির বিকাশঃ
এই সময়ে উদারনীতির ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে উদারনীতি বলতে বোঝায় ব্যক্তি স্বাধীনতা আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা।
রাজারা তখন স্বৈরশাসন চালাতো এবং জনগণের কোনো মতামতের গুরুত্ব দিত না। কিন্তু উদারনৈতিক চিন্তাধারা মানুষকে শিখিয়েছিল যে, শাসনব্যবস্থা জনগণের ইচ্ছার উপর নির্ভর করা উচিত। এরফলে মধ্যবিত্ত ও শিক্ষিত শ্রেণী রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সংবিধান ও অধিকার দাবি করে। এই চিন্তা ধারা মানুষের মধ্যে একটি নতুন সমাজ গঠনের আশা জাগিয়ে তোলে।
১৮৩০ ও ১৮৪৮ সালের বিপ্লবের প্রভাবঃ
এই সময়ে ইউরোপে একাধিক বিপ্লব ঘটে যা মানুষের মনে গভীর প্রভাব ফেলে। ১৮৩০ সালে ফ্রান্সে জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং স্বৈরশাসকের পতন ঘটায় এই বিপ্লবের ফলে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে।
১৮৪৮ সাল বছরটিকে বলা হয় বিপ্লবের বছর। ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ও ইতালিতে জনগণ গণতন্ত্র, সংবিধান ও অধিকারের দাবিতে আন্দোলন করে। যদিও সব বিপ্লব সফল হয়নি তবুও এগুলো মানুষের মনে পরিবর্তনের আশার সৃষ্টি করে।
শিল্প বিপ্লবের প্রভাবঃ
শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ও অর্থনীতিতে বড় পরিবর্তন আনে। কারখানা যন্ত্রপাতি ও নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পায়। এর ফলে সমাজে নতুন মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে শ্রমিক শ্রেণী গড়ে ওঠে শহর অঞ্চলের বৃদ্ধি হয় এই নতুন শ্রেণীগুলি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং তারা রাজনৈতিক অধিকার দাবি করতে শুরু করে শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবন যাত্রার মান উন্নত করার পাশাপাশি তাদের মধ্যে উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা তৈরি করে।
জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিঃ
এই সময়ে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। তারা বুঝতে পারে যে রাষ্ট্র পরিচালনায় তাদেরও ভূমিকা থাকা উচিত। সংবাদপত্র, শিক্ষা ও আলোচনা সভার মাধ্যমে মানুষ নতুন চিন্তাধারার সঙ্গে পরিচিত হয়। ফলে তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং আন্দোলনে অংশগ্রহণ করে। এই সচেতনতা মানুষের মধ্যে একটি নতুন সমাজ গঠনের আকাঙ্ক্ষা সৃষ্টি করে।
উপসংহারঃ ১৮১৫ থেকে ১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপের ইতিহাসে এক পরিবর্তনের যুগ। এই সময় মানুষ স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও উন্নত জীবনের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগ্রাম করে। যদিও সব আন্দোলন সফল হয়নি তবুও এই সময়ে যে চেতনার জন্ম হয় তা ভবিষ্যতের গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.