সংস্কৃত, সপ্তম শ্রেণী
First summative evaluation
সংস্কৃত class 7 FM= 30
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: (যে কোনো পাঁচটি)৫×১=৫
(ক) দুটি বই (পুস্তকৌ / পুস্তকে / পুস্তকম্ / পুস্তকানি)।
খ) (রাম / লক্ষণ/ভরত / শত্রুঘ্ন) পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন।
গ) ভূমের্গরীয়সী (পিতা/মাতা/ দাতা / ভ্রাতা)।
ঘ) পিতরি প্রীতিমাপন্নে প্রীয়ন্তে সর্ব ( পিতা/মাতা/দেবতা/ভ্রাতা)
ঙ) শ-ষ-স-হ এই বর্ণগুলি হলে (স্পর্শবর্ণ/অন্তঃস্থবর্ণ/উষ্ণবর্ণ / অযোগবাহ বর্ণ)
চ) সংস্কৃতে বচনের সংখ্যা (২/৩/৪/৫)।
২। পূর্ণবাক্যে উত্তর দাও (যে কোনো পাঁচটি) ১x৫=৫
ক) সংস্কৃতির সর্বনাম পদের সংখ্যা কটি ?
খ) রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন কেন ?
গ) স্বর্গের থেকে বড়ো কে ?
ঘ) অব্যয পদ কাকে বলে?
ঙ) কে সন্তুষ্ট হলে সকল দেবতা সন্তুষ্ট হন ?
চ) রাম পঞ্চবটী বনে কত বছর বাস করেছিলেন?
৩। নিচের বর্ণগুলি দেবনাগরী (সংস্কৃতে) হরফে লেখো।
ছ, শ, ণ, হ ১×৪=৪
৪। নিচের বর্ণগুলি বাংলা হরফে লেখো:
श, स्व, ण, फ, ১×৪=৪
৫। নিচের শব্দগুলি বাংলায় অর্থ লেখো (যে কোনো চারটি)
खटवा, रीहितः, वायसः, दर्पणः, डकजम। ১ × ৪ = ৪
৬। স্বরবর্ণ কাকে বলে? উদাহরণ দাও। ২
৭। শব্দরূপ লেখো (যে কোনো তিনটি) ১×৩ = ৩
ক) নর শব্দের চতুর্থী বহুবচন।
খ) 'ফল' শব্দের সপ্তমীর একবচন।
গ) 'নর' শব্দের ষষ্ঠীর দ্বিবচন।
ঘ) ফল' শব্দের দ্বিতীয়র দ্বিবচন।
ঙ) 'নর' শব্দের তৃতীয়ার একবচন।
৮। ধাতুরূপ লেখো। (যে কোনো তিনটি) ১×৩ = ৩
ক) 'গম' ধাতুর লট্ উত্তমপুরুষ একবচন।
খ) 'ভূ' ধাতুর লুট্ প্রথমপুরুষ দ্বিবচন।
গ) 'গম' ধাতুর লুট মধ্যমপুরুষ একবচন।
ঘ ) 'ভু' ধাতুর লট্ প্রথম্ প্রথম বহুবচন।
ঙ )'গম্' ধাতুর লট্ প্রথম পুরুষ একবচন।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.