প্রশ্নঃ জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের 'রক্ত ও লৌহ' নীতি সম্পর্কে আলোচনা করো। উঃ ইতালির মত জার্মানির ঐক্য সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে রাজবংশী ছিল প্রাশিয়ার হোহেনজালার্ন রাজবংশ। বিসমার্ক ছিলেন এই রাজ্যের প্রধানমন্ত্রী। জার্মানির খণ্ড খণ্ড রাজ্যগুলি স্বাধীন হলেও এদের ওপরে অস্ট্রিয়ার একটি নিয়ন্ত্রণ ছিল। তাছাড়া প্রতিবেশী শক্তিশালী দেশ ফ্রান্সও চায়নি জার্মান ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশাল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। অস্ট্রিয়া ও ফ্রান্সের এ বাধা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অপসারিত করতে বিসমার্ক বদ্ধপরিকর ছিলেন 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামসের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেছিলেন – রাজতন্ত্রে বিশ্বাসঃ রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্ক এর উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এব প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্...
Posts
Showing posts from July, 2026
অষ্টম শ্রেণীর সংস্কৃত প্রশ্ন
- Get link
- X
- Other Apps
সংস্কৃত অষ্টম শ্রেণী ১) সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও (১০টি) ১×১০=১০ ক) ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির নাম কি ? খ) "পিতা পুত্র রাসভ কথা" গল্পে রজকের নাম কি ? গ) নরেন্দ্রনাথের প্রিয় খেলা কি ছিল ? ঘ) দাতা কর্ণ নাটকে কে কাকে ভিক্ষা চেয়েছেন ? ঙ) মগধ দেশে অবস্থিত অরণ্যের নাম কি ? চ) ভট্টারক বার শব্দের অর্থ কি ? ছ) চাঁপা গাছে দোল খাওয়ার জন্য কে ছেলেদের ভয় দেখিয়েছিল ? জ) কর্ণ কোন রাজ্যে রাজত্ব করতেন ? ঝ) হরিন কোথায় বাঁধা পড়েছিল ? ঞ) বঞ্চক কথার অর্থ কি ? ট) কৌতুহলবশতঃ নরেন কি করেছিলেন? ঠ) কর্নকে কবজকুণ্ডল দিয়েছিল কে ? ২) সঠিক উত্তরটি নির্বাচন কর। ১×৫=৫ ক) পুত্রং নির্লজ্জম (বালকাঃ/ বৃদ্ধা:/ গ্রামবাসীন:) খ) স্নেহেন মাত্রা তম ( বিলু/বিলে/ বীরেশ্বর) বদতি স্ম। গ) কাকস্য নাম (চিত্রাঙ্গ /সুবুদ্ধি/ কুবুদ্ধি) আসীৎ। ঙ) শৃগালঃ (পরশুনা /লগুড়েন) মৃত। চ) স্নেহেন মাত্রা তম্ (বিলু/ বিলে/বীরেশ্বর) বদতি স্ম। ৩) সংস্কৃত ভাষায় উত্তর দাও ...