১) সবার তরে নহে সবাই - বোঝাপড়া কবিতা অবলম্বনে মন্তব্যটির যথার্থ বিচার করো।
উঃ বোঝাপড়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অতি প্রাচীন কাল থেকে এই নিয়ম চলে আসছে যে, কোন মানুষ সকলকে যেমন ভালবাসতে পারে না, কাউকে প্রতারণাও করে তেমনি সে নিজেও সব সময় অন্য মানুষের ভালবাসা পায়না। আবার একজন মানুষের পক্ষেও সকল মানুষের ভালবাসা অর্জন করা সম্ভব নয়। এটাই জীবনের সরল সত্য।
২) মুহূর্তেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আর্তরবে"- কেন এমন হলো ?
উঃ সুখে থাকতে থাকতে সুখেই যখন মানুষের অভ্যাস হয়ে যায়, দুঃখের সামান্য আকাঙ্ক্ষাও যখন মানুষ করে না তখনই হঠাৎ অপ্রত্যাশিত দুঃখের আঘাতে বুকের পাঁজর কেঁপে ওঠে।
৩) ভালো-মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে"-অংশটি তাৎপর্য লেখ।
উঃ জীবনে চলার পথে নানা বাধা-বিপত্তি আসতেই পারে। হঠাৎ পাওয়া আনন্দে যেমন আত্মহারা হলে চলবে না তেমনি সামান্য দুঃখ কষ্টে ভেঙে পড়লেও চলবে না। জীবনের পথে ওঠা পড়া থাকবে- এই সহজ সত্যকে মেনে নিতেই হবে। বিপদ এল তা থেকে ভয় না পেয়ে তাকে জয় করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
৪)
Comments
Post a Comment
Haven't doubt please let me know.