সংস্কৃত সপ্তম শ্রেণী বিশেষণ পদ কয় প্রকার ?
১) বর্ণ কাকে বলে ?
উঃ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে।
২) স্বরবর্ণ কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে সকল বর্ণ অন্য কোন বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, তাকে স্বরবর্ণ বা অচ বলে।
উদাহরণ- অ,আ
৩) স্বরবর্ণের সংখ্যা কটি ?
উঃ ১২টি
৪) প্লুতস্বর কাকে বলে ?
উঃ রোদনে বা আহবানে স্বরধ্বনিকে টেনে উচ্চারণ করার রীতিকে প্লুতস্বর বলে।
৫) ব্যঞ্জনবর্ণের সংখ্যা কটি ?
উঃ ৩৫ টি
৬) স্পর্শ বর্ণের সংখ্যা কটি ?
উঃ ২৫ টি
৭) অন্তঃস্থ বর্ণ গুলি লেখ।
উঃ য,র,ল,ব
৮) উষ্মবর্ণ গুলির নাম লেখ।।
উঃ শ,ষ,স,হ
৯) অযোগবাহ বর্ণ কোনগুলি ?
উঃ ং ঃ
১০) অনুনাসিক বর্ণ কোনগুলি ?
উঃ ঙ,ঞ,ন,ণ,ম
১১) বিভক্তি কাকে বলে ? এরা কয় প্রকার ও কি কি ?
উঃ যার দ্বারা কারক, সংখ্যার জ্ঞান জন্মায় তাকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার-শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি। কিন্তু বিভক্তি সাতটি - প্রধমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ও সপ্তমী।
১২) বচন কয় প্রকার কি কি ?
উঃ তিন প্রকার- একবচন, দ্বিবচন, বহুবচন।
১৩) অব্যয় কাকে বলে ?
উঃ তিনটি লিঙ্গ, সকল বিভক্তি ও বচনে যার কোন পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে।
১৪) সংস্কৃতে উপসর্গের সংখ্যা কটি ?
উঃ ২০ টি
১৫) বিশেষ্য পদ কয় প্রকার ?
উঃ ছয় প্রকার
১৬) বিশেষণ পদ কয় প্রকার ?
উঃ পাঁচ প্রকার
Comments
Post a Comment
Haven't doubt please let me know.