জয়দেবের গীতগোবিন্দ, একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার সংস্কৃত
প্রশ্নঃ ভক্তিমূলক গীতিকাব্যরূপে গীতগোবিন্দের স্থান নির্ণয় কর। উঃ সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভক্তিমূলক গীতিকাব্য হিসাবে গীতগোবিন্দ কাব্যটি অনন্য হয়ে উঠেছে। এই গ্রন্থটির রচয়িতা হলেন কবি জয়দেব। রাধাকৃষ্ণের প্রেমলীলাকে উপজীব্য করে তিনি এই কাব্যটি রচনা করেছেন। কবি পরিচয়ঃ কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। জয়দেবের রাজসভার পঞ্চরত্নের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি বীরভূম জেলার কেন্দুবিল্ব গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ভোজদেব এবং মাতার নাম বামা দেবী। তিনি রাধা কৃষ্ণের শাশ্বত প্রেমলীলাকে কাব্যে বর্ণনা দিয়েছেন। বিষয়বস্তুঃ গীতগোবিন্দ হল একটি মিলনান্তক ভক্তিমূলক গীতি কাব্য। সমগ্র কাব্যটিতে বারোটি সর্গ আছে এবং আশিটি শ্লোক আছে। এই বারোটি সর্গের কাহিনীই এই গ্রন্থের বিষয়বস্তু। এর প্রথম সর্গে শ্রীরাধার ব্যাকুলতার বর্ণনা পাওয়া যায়। দ্বিতীয় সর্গে রাধা ও কৃষ্ণের উভয়ের বিরহ ব্যাকুলতা এবং মিলনের জন্য উৎকণ্ঠা বর্ণিত হয়েছে। তৃতীয় সর্গে শ্রীকৃষ্ণের চিন্তা, চতুর্থ স্বর্গে কৃষ্ণের কাছে সখী...