ভূগোল নবম শ্রেণী, তৃতীয় অধ্যায়
প্রশ্নঃ জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো । উত্তর ঃ নদী, ঝরনা, জলপ্রপাত ইত্যাদির প্রবাহমান জলধারার বেগে টারবাইন চাকা ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। এই জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কতগুলি অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রয়োজন হয়। সেগুলি হল- A. প্রাকৃতিক পরিবেশঃ ক) বন্ধুর ভূপ্রকৃতিঃ উঁচু-নিচু বা বন্ধুর পার্বত্য অঞ্চল জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। এই ধরনের ভূপ্রকৃতির ওপর প্রবাহিত জলধারার বেগ বেশি হয় বলে টারবাইনের চাকার ঘূর্ণন বেশি হয়। ফলে জলবিদ্যুৎ উৎপাদন করা সহজ হয়। এই কারণে পার্বত্য ও মালভূমি অঞ্চল গুলিতে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়। খ) নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাতঃ জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান ও প্রাথমিক শর্ত হলো নিয়মিত জল সরবরাহ। তাই ভূপৃষ্ঠের যেসব অঞ্চলে নিয়মিতভাবে এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জল সরবরাহ অব্যাহত থাকে বলে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। গ) হিমাঙ্কের ওপর উষ্ণতাঃ জলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলে জল জমে বরফে পরিণত হয়। তাই জলের গতিশীলতা থাকে না। তাই জলবিদ্যুৎ উৎপাদন...