কলা বিদ্যা ও কর্মশিক্ষা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
কলাবিদ্যা ও কর্মশিক্ষা
অষ্টম শ্রেণী
অর্থনীতি বিষয়ে প্রাথমিক ধারণা
প্রতিটি প্রশ্নের মান ১
১) অর্থনীতির জনক কে ?
উঃ অ্যাডাম স্মিথ
২) চাহিদা কাকে বলে ?
উঃ ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছাকে চাহিদা বলে।
৩) উৎপাদনের উপাদান বলতে কী বোঝো ?
উঃ কোন দ্রব্য উৎপন্ন করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় তাদের উৎপাদনের উপাদান বলে।
৪) উৎপাদনের উপাদান কয়টি ?
উঃ চারটি
৫) উৎপাদনের চারটি উপাদান কি কি ?
উঃ জমি, শ্রম, মূলধন ও সংগঠন।
৬) চাহিদার সূত্রটি লেখ।
উঃ চাহিদা নির্ধারক অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় কোন দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদা কমে এবং দাম কমলে ওই দ্রব্যের চাহিদা বাড়ে।
৭) শিল্পজাত দ্রব্য উৎপাদনকারী কয় ধরনের ব্যয় বহন করে ও কি কি ?
উঃ দুই ধরনের - বিনিয়োগ ব্যয় এবং উৎপাদন ব্যয়।
৮) বিনিয়োগ ব্যয় বলতে কী বোঝো ?
উঃ স্থায়ী মূলধনী দ্রব্য কেনার জন্য যে এককালীন ব্যয় করা হয় তাকেই বিনিয়োগ ব্যয় বলে।
৯) উৎপাদন ব্যয় কাকে বলে ?
উঃ উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য বারবার যে ব্যয় করতে হয় তাকে বলে উৎপাদন ব্যয়।
১০) কোন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উঃ দুই ভাগে ভাগ করা যায়-স্থির ভাই এবং পরিবর্তনশীল ব্যয়।
১১) ইন্টারনেট ব্যাংকিং কি ?
উঃ নেট ব্যাঙ্কিং হল ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠানে না গিয়েও প্রতিষ্ঠানগুলি দ্বারা প্রদত্ত একটি একটি আর্থিক লেনদেনের সুবিধা।
১২) নেট ব্যাঙ্কিং এর জন্য কি প্রয়োজন ?
উঃ একটি অ্যান্ড্রয়েড ফোন এবং ইন্টারনেট কানেকশন।
১৩) সঞ্চয় ও আর্থিক লেনদেনে ব্যাংকের মতো পরিসেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের নাম লেখ।
উঃ পোস্ট অফিস বা ডাকঘর
১৪) অমর্ত্য সেন কবে কোথায় জন্মগ্রহণ করেন ?
উঃ ১৯৩৩ সালে, শান্তিনিকেতনে।
১৫) অমর্ত্য সেন এর নামকরণ করেন কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৬) অমর্ত্য সেনের পিতার নাম কি ? এও
উঃ আশুতোষ সেন।
১৭) প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কে ?
উঃ অমর্ত্য সেন (১৯৯৮)
১৮) পুওর ইকোনমিক্স বইয়ের রচয়িতা কে ?
উঃ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
প্রতিটি প্রশ্নের মান ২
১) অর্থনীতির সংজ্ঞা দাও।
উঃ অ্যাডাম স্মিতের মতে-অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান।
অধ্যাপক মার্শালের মতে- মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্ম নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে অর্থনীতি বলে।
২) কোন দ্রব্যের চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উঃ ক) ব্যক্তির আয় খ) ব্যক্তির প্রয়োজন গ) দ্রব্যের দাম ঘ ) ব্যক্তির রুচি ও পছন্দ ঙ) দাম, প্রত্যাশা ইত্যাদি।
৩) উৎপাদন কাকে বলে ?
উঃ ধ্রুপদী অর্থনীতিবিদরা বলেন, উৎপাদন হলো এমন একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য হল কোন বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা।
৪) চাহিদা নির্ধারণকারি চারটি বিষয়ের নাম লেখ।
উঃ ক) ব্যক্তির প্রয়োজন খ) ব্যক্তির পছন্দ গ) ব্যক্তির আয়
ঘ ) দ্রব্যের দাম।
৫) বাজারে চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উঃ ক) ক্রেতার সংখ্যা খ) জনসংখ্যা গ) বিজ্ঞাপন ব্যয় ঘ) নতুন দ্রব্যের প্রচলন ইত্যাদি।
৬) স্থির ব্যয় কাকে বলে ?
উঃ যে ব্যয় উৎপাদনের পরিমাণ এর ওপর নির্ভর করে না উৎপাদন বাড়লে বা কমলে ব্যয় একই থাকে তাকে স্থির ব্যয় বলে।
৭) পরিবর্তনশীল ব্যয় কাকে বলে ?
উঃ যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের পরিমাণ কমা বা বাড়ার সঙ্গে ব্যয় কমাতে বা বাড়াতে হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে।
৮) নেট ব্যাঙ্কিং এর দুটি সুবিধা লেখ।
উঃ ক) সময় কম লাগে
খ) গ্রাহকদের ব্যাংকের শাখায় যেতে হয় না।
গ) যেকোনো সময় যে কোন স্থান থেকে ব্যাংকিং কাজ হয়ে যায়।
প্রতিটি প্রশ্নের মান ৫
১) অমর্ত্য সেনের জীবনী সম্পর্কে যা জান লেখ।
ভূমিকাঃ
ভারতের গর্ব, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অমর্ত্য সেন ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মনীষী। দারিদ্র্য, দুর্ভিক্ষ, মানবকল্যাণ ও সামাজিক ন্যায়বিচার নিয়ে তাঁর গবেষণা বিশ্বজুড়ে সমাদৃত। তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, মানবতার কল্যাণে নিবেদিত একজন মহান চিন্তাবিদও। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার লাভ করে তিনি ভারতকে বিশ্বদরবারে গৌরবান্বিত করেন।
বংশ পরিচয়
অমর্ত্য সেন ১৯৩৩ সালের ৩ নভেম্বর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন আশুতোষ সেন এবং মাতা অমিতা সেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নামকরণ করেন।
শিক্ষা জীবন
অমর্ত্য সেন শান্তিনিকেতনের পাঠভবনে প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, অধ্যবসায় ও গবেষণার প্রতি গভীর আগ্রহের পরিচয় দেন।
কর্মজীবন
অমর্ত্য সেন খুব অল্প বয়সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। পরবর্তীকালে দিল্লি স্কুল অব ইকোনমিক্স, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। কল্যাণ অর্থনীতি, মানব উন্নয়ন, দারিদ্র্য, দুর্ভিক্ষ ও সামাজিক ন্যায়বিচার নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ সম্মান লাভ করে। ১৯৯৮ সালে তিনি অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার এবং ১৯৯৯ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ লাভ করেন।
সাহিত্যিক রচনা সম্ভার
অমর্ত্য সেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ক বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে Poverty and Famines, Development as Freedom, ।
উপসংহার
অমর্ত্য সেন তাঁর অসাধারণ মেধা, গবেষণা ও মানবকল্যাণমূলক চিন্তার মাধ্যমে বিশ্বে এক অনন্য স্থান অধিকার করেছেন। তিনি প্রমাণ করেছেন যে প্রকৃত উন্নয়ন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নয়, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, স্বাধীনতা ও মর্যাদার মধ্যেই নিহিত। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মকে জ্ঞানচর্চা, মানবসেবা এবং দেশপ্রেমে অনুপ্রাণিত করবে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.