খোকনের প্রথম ছবি বনফুল

 ১) বনফুল কার ছদ্মনাম ?

উঃ বলাইচাঁদ মুখোপাধ্যায় 

২) খোকন কোন শ্রেণীতে পড়ে ? 

উঃ দশম শ্রেণী 

৩) প্রকৃতি থেকে ছবি আঁকো - কে কাকে কথাটি বলেছে ?

উঃ ড্রইং মাস্টারমশাই খোকনকে একথা বলেছে। 

৪) খোকন কি কি ছবি এঁকেছিল ?

উঃ টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু ইত্যাদি। 

৫) চমৎকার হয়েছে - ড্রয়িং মাস্টারমশাই কখন এ কথা বলেছিল ?

উঃ ইউক্যালিপটাস গাছের ছবি দেখে। 

৬) খোকনদের বাড়ির কাছে কোন গাছ ছিল ?

উঃ ইউক্যালিপটাস 

৭) কিসের ছবি দেখে মাস্টার মশাই খুব প্রশংসা করেছিলেন ?

উঃ পুলের ছবি 

৮) খোকনের বাবার বন্ধু কে ছিলেন ? 

উঃ একজন বিখ্যাত চিত্রকর। তিনি লক্ষ্ণৌ শহরে থাকেন।

৯) খোকন অবাক হয়ে গেল - অবাক হবার কারণ কি?

উঃ মাস্টার মশাই খোকনের ড্রয়িং খাতাটা খুলে যখন বলেছিলেন, "তোমার নিজের আঁকা ছবি কই ? এসব তো নকল করা ছবি।"একথা শুনেই খোকন অবাক হয়ে গিয়েছিল। 

১০) খোকন চোখ বুঝে বসে কি দেখতে পেয়েছিল ?

উঃ অন্ধকার 

১১) খোকনের অন্ধকার ছবির মধ্যে কি দেখতে পেয়েছিল ?

উঃ অন্ধকার কালোর ভেতরেই একটা মুখ আছে। চোখ আছে। আর সেই চোখে আছে এক অদ্ভুত হাসি। 

১২) ড্রইং শিখতে লাগলো খোকন - খোকন কোথায় ড্রয়িং শিখত? প্রথমদিকে কি কি আঁকতো ?

উঃ খোকন ক্লাস টেন-এ পড়ে। ছবি আঁকার দিকে তার খুব ঝোঁক ছিল। বড় হয়ে সে ড্রয়িং স্কুলে ছবি আঁকা শিখত।

              প্রথম দিকে সে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ এমনকি একটা গরুও একদিন সে এঁকে ফেলেছিল।

১৩) একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন - বেকুব শব্দের অর্থ কি ? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন ?

উঃ আলোচ্য অংশটি "খোকনের প্রথম ছবি"গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে বেকুব শব্দের অর্থ হল অবাক হওয়া। 

            ড্রয়িং মাস্টার মশাই খোকনকে প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেছিলেন। তাই সে মহা উৎসাহে ছবি আঁকছিল। একদিন মেঘের ছবি আঁকতে গিয়ে সে অবাক হয়ে গিয়েছিল। সে দেখল আকাশে একটা হাতির মতো মেঘকে। যেন মনে হয় একটি হাতি পিছনের দু পায়ে ভর করে শুঁর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রইং খাতার ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষ হওয়ার পর মিলিয়ে দেখতে গিয়ে সে দেখলো, হাতি নেই, প্রকান্ড একটি কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। তা দেখেই খোকন বেকুব হয়ে গিয়েছিল। 

১৪) 

Comments