Bangla suggestion class10 second unit test madhyamik suggestion Bangla

    দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

                         বিষয় - বাংলা 


1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:  ১×৭=৭

১.১ পলিটিক্যাল সাসপেক্ট এর নাম ছিল-

ক) নিমাই বাবু                        খ) সব্যসাচী মল্লিক 

গ) রামদাস তলোয়ারকর        ঘ) গিরিশ মহাপাত্র 


১.২ 'বজ্রশিখার মশাল জ্বেলে কে আসছে?-

ক) নবীন।                      খ) ধূমকেতু  

(গ) ভয়ংকর                  (ঘ) ভাঙনদেব।


১.৩ 'এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে?- বক্তা হল-

ক) অনাদি।                    (খ) ভবতোষ 

 (গ) কথক                      (ঘ) কাশীনাথ


১.৪ ' উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু'-এখানে অসুরারি রিপু হলেন -

ক) রাবণ                 (খ) মেঘনাদ  

(গ) রাঘব                (ঘ) বীরবাহু


১.৫ অন্য কোনো পদের অর্থ প্রতীয়মান হয়-

ক) তৎপুরুষ সমাসে              (খ) দ্বিগু সমাসে 

 (গ) নিত্য সমাসে।                  (ঘ) বহুব্রীহি সমাসে।


১.৬ 'সিংহাসন' শব্দের ব্যাসবাক্য হল - 

 ক) সিংহের আসন               (খ) সিংহ চিহ্নিত আসন

(গ) সিংহের মতো আসন       (ঘ) সিংহ ও আসন।


১.৭ 'গ্রামান্তর =অন্য গ্রাম' এটি কোন সমাসের উদাহরণ-

ক) নিত্য সমাস                       (খ) দ্বন্দ্ব সমাস  

(গ) আলোপ সমাস                 (ঘ) দ্বিগু সমাস।


২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ 'কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি।'- মাস্টারমশাই এর রাগ না হওয়ার কারণ কি? 

২.২ 'গিরিশৃঙ্গ কিম্বা তরু যথা বজ্রাঘাতে'- উপমাটি কার প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে?

২.৩ গিরীশ মহাপাত্রের ট্যাঁক ও পকেটে কী কী পাওয়া গেছে?

২.৪ পুলিশের ছদ্মবেশে হরিদা কোথায় দিঁড়িয়েছিলেন ?

২.৫ 'ব্রততী' শব্দের অর্থ কি ?

২.৬ 'ধ্বংস দেখে ভয় কেন তোর'? ধ্বংস দেখে কেন ভয় করা উচিত নয় বলে কবি মনে করেন?

২.৭'বিধি বাম মম প্রতি'- কথাটির অর্থ কী ?

২.৮ 'ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য- কে, কাকে বলেছিল ?

২.৯ সাধারণ ধর্ম কী ?

২.১০ বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি সাদৃশ্য লেখো।

২.১১ 'পুরুষ সিংহের ন্যায়'- ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।


৩ প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:     ৩x১=৩


৩.১ 'আমি ভিরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না'- বক্তা কাকে এ কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল?

৩.২ "হাসিবেন মেঘবাহন; রুষিবেন দেব/অগ্নি'। কী শুনে তারা হাসবেন এবং রুষ্ট হবেন?


৪। কম-বেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:      ৫×১=৫

৪১' 'হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে'- হরিদা কে? তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও।

                                              

৬৪.২ 'প্রলয়ংকরের রুদ্ররূপের বর্ণনা দাও। এর মধ্যে কোন শুভবার্তা লুকিয়ে আছে?


৫। কম-বেশি ১২৫টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:  ১×৫ = ৫

৫.১ 'ওর নিশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন'- কার সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে?


৫.২ 'জানিনা আজ কার রক্ত সে চায়, পলাশী! রাক্ষসী পলাশী।" বক্তা কে ? একথা বলার কারণ কি ?


৬। কম-বেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:         ৫×১=৫


৬.১ '  স্থিতিশ সিংহ কণিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও।          ৪


৬.২ "বুকের মধ্যে প্রচন্ড মোচড় সে অনুভব করল"- কার সম্বন্ধে একথা বলা হয়েছে ? তার এই ধরনের অনুভূতির কারণ লেখ।   ১ + ৩ = ৪


৭। কম-বেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:  ৪×১


৭.১জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।

৭.২ তোমার এলাকায় অনুষ্ঠিত রক্তদান শিবির বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।










Comments