বাংলা প্রশ্ন উত্তর দশম শ্রেণী
বাংলা
দশম শ্রেণী
১ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ 'সে যে বার্মায় এসেছে এ খবর সত্য'- উক্তিটির বক্তা হলেন-
ক) জগদীশবাবু
(খ) তলওয়ারকর
(গ) অপূর্ব
(ঘ) নিমাইবাবু।
১.২ 'বজ্রশিখার মশাল জ্বেলে কে আসছে?-
ক) নবীন (খ) ধূমকেতু (গ) ভয়ংকর
(ঘ) ভাঙনদেব।
১.৩ 'এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে?- বক্তা হল-
(ক) অনাদি (খ) ভবতোষ (গ) কথক (ঘ) কাশীনাথ।
১.৪ 'রত্নাকর রত্নোত্তমা' কে?- ক) সরমা (খ) সীতা (গ) প্রমীলা (ঘ) লক্ষ্মী
১.৫ তৃতীয় কোনো পদের অর্থ প্রতীয়মান হয়-
ক) তৎপুরুষ সমাসে (খ) দ্বিগু সমাসে (গ) নিত্য সমাসে (ঘ) বহুব্রীহি সমাসে।
১.৬ 'সিংহাসন' শব্দের ব্যাসবাক্য হল- ক) সিংহের আসন (খ) সিংহ চিহ্নিত আসন (গ) সিংহের মতো আসন (ঘ) সিংহ ও আসন।
১.৭ 'গ্রামান্তর অন্য গ্রাম' এটি কোন সমাসের উদাহরণ-
ক)নিত্য সমাস (খ) দ্বন্দু সমাস (গ) আলোপ সমাস
(ঘ) দ্বিগু সমাস।
২। কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:
১১ × ১ = ১১
২১ 'কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি।'- মাস্টারমশাই এর রাগ না হওয়ার কারণ কী?
২.২ 'গিরিশৃঙ্গ কিম্বা তরু যথা বজ্রাঘাতে'- উপমাটি কার প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে?
২•৩ গিরীশ মহাপাত্রের পকেটে কী কী পাওয়া গেছে?
২.৪ বাইজির ছদ্মবেশে হরিদার সেদিন কত রোজগার হয়?
২.৫. 'নাদিলা কর্তৃরদল'- কর্বুর মানে কী?
২.৬ 'ধ্বংস দেখে ভয় কেন তোর'? ধ্বংস দেখে কেন ভয় করা উচিত নয় বলে কবি মনে করেন?
২.৭ 'বিধি বাম মম প্রতি'- কে, কেন বলেছিল?
২.৮ 'তুমি তো ইউরোপিয়ান নও- কে, কাকে বলেছিল?
২.৯ সমাস' কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
২.১০ সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো।
২.১১'- ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। 'চরণ কমলের ন্যায়'-
৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
৩.১ 'আমি ভিরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না'- বক্তা কাকে এ কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল ?
৩.২ "জিজ্ঞাসা ছিলাম মহাবাহু বিস্ময় মানিয়া "- মহাবাহু কে ?
তার বিস্ময়ের কারণ কি ?
৪। কম-বেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
৪.১' 'হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে'- হরিদা কে? তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও।
৯৪.২ 'প্রলয়ংকরের রুদ্ররূপের বর্ণনা দাও। এর মধ্যে কোন শুভবার্তা লুকিয়ে আছে? ৩+২
৫। কম-বেশি ১২৫টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৪×১=৪
৫.১ 'ওর নিশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন'- কার সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে ? ১+৩
৫.২ 'বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা'- কে, কোন প্রসঙ্গে এই উক্তি করেছিল? দুযোর্গের ঘনঘটার কারণ কী?
৬। কম-বেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
৬.১ গাছে অনেক দূরে উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারব না"- কে কাকে কথাটি বলেছে ? এ কথা বলার কারণ কি ? ১+১+৩
৬২ 'কম্পিটিউশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে।'- উক্তিটি কার? প্রসঙ্গ উল্লেখ করো। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?
১+১+৩
৭। কম-বেশি ১৫০টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫
৭.১ তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান সূচিত হলো, সেই বিষয়ে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা কর।
৭.২ তোমার বিদ্যালয়ে "পশ্চিমবঙ্গ দিবস" পালিত হল এ বিষয়ে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা কর।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.