সংস্কৃত প্রশ্ন ও উত্তর সপ্তম শ্রেণীর
সংস্কৃত
সপ্তম শ্রেণী
১) পূর্ণবাক্যে উত্তর দাও (যে কোনো আটটি): ১ × ৮ = ৮
ক) শরৎকালের আকাশে কারা বিচরণ করে?
খ) মুনি কোথা থেকে ভ্রষ্ট মুষিকশাবক দেখেছিল?
গ) হলাহল কোথায় থাকে?
ঘ) কার সমান গুরু নেই ?
ঙ) কুমীর ভুক্তাবশিষ্ট জামফল কাকে দিত?
চ) ভৈরবব্যাধ কোথায় বাস করত ?
ছ) কথাসরিৎসাগর কেন রচনা করা হয়?
জ) সুমিষ্ট জাম ফল খেয়ে কুমীর পত্নী কী ভেবেছিল?
ঝ) গৌতমারণ্যে বসবাসকারী মুনির নাম কী?
ঞ) শরতে বর্ণিত দুটি ফুলের নাম লেখো।
২। সঠিক উত্তর নির্বাচন করে লেখো (যে কোনো সাতটি)
ক) শরৎকালে (মহাদেবস্য /দুর্গাদেব্যাঃ/ ব্রহ্মাদেবস্য/ সরস্বতীদেব্যাঃ) পূজোৎসবঃ ভবতি।
খ) মুনিমুষিক কথার রচয়িতা (বিষ্ণুশর্মা/ নারায়ণ শর্মা/বিদ্যাপতি)।
গ) নাস্তি বিদ্যাসমং (সুখম্ / দুঃখম্ / চক্ষুঃ/তপঃ)।
ঘ) মকরের নাম (রক্তমুখ/পীতমুখ/ করালমুখ / সুন্দরমুখ)।
ঙ) শৃগালের কত (২/৩/৪/৫) মাসের ভোজন হবে।
চ) ব্যাধ কাঁধে করে (শূকর / মৃগ / কুকুর / ছাগল) নিয়ে যাচ্ছিল।
ছ) বানরের হৃদয় (নদীতে / সমুদ্রে / জম্বুকোঠরে / জন্মবৃক্ষের তলায়) রক্ষিত।
জ) কার্যসমূহ সফল হয় (মনোবল/দেহবল/উদ্যম / সংযম) এর দ্বারা।
ঝ) মুনি বাঘকে (মার্জারবৎ / মূষিবৎ / কুকুরবৎ অশ্ববৎ) দেখতেন।"।
৩। বাংলায় অনুবাদ করো (যে কোনো দুটি) ৫ × ২ = ১০
ক) ততো ব্যাঘ্রং দুটা সর্বে জনাঃ বদন্তি স্ম- মুনিরয়ং মুষিকশাবকং ব্যাঘ্রং করোতি স্ম। তৎ শ্রুত্বা ব্যাঘ্রশ্চিয়তি স্ম যাবদযং মুনিজীবিষ্যতি তাবদিদং মেঅপয়শো ন যাস্যতি। এবং বিচিন্ত্য স একদা মুনিং হস্তমুদ্যতঃ।
খ) চলচ্চিত্তং চলদ্বিত্তং চলজ্জীবনযৌবনম্।
চলাচলমিদং সর্বে কীর্তিযস্য স জীবতি।
৪ ) নিজের ভাষায় উত্তর লেখো (যে কোনো দুটি)
ক) 'ভৈরবব্যাধ কথা' গল্পটি নিজের ভাষায় লেখো।
খ) বানর ও কুমীরের বন্ধুত্ব বিচ্ছেদ কীভাবে হয়েছিল তা লেখো।
গ) মুনিমূষিক কথা'র বিষয়বস্তু নিজের ভাষায় লেখো।
ঘ) পাঠ্যাংশে বর্ণিত শরৎকালের বর্ণনা দাও।
৫। সন্ধিবিচ্ছেদ করো (যে কোনো চারটি) ১×৪=৪
অতীব, পুনশ্চ, কস্মিংশ্চিৎ, মৃগমেকম্, নাভবৎ, তথৈব।
৬। শব্দরূপ লেখো (যে কোনো চারটি) ১×৪=৪
ক) লতা শব্দের দ্বিতায়ার একবচন।
খ) 'অস্মদ' শব্দের প্রথমার বহুবচন।
গ) 'গৌ' শব্দের সপ্তমীর বহুবচন
ঘ) 'যুম্মদ' শব্দের তৃতীয়ার দ্বিবচন।
ঙ) 'মুনি' শব্দের ষষ্ঠীর একবচন।
চ) লতা শব্দের প্রথমার দ্বিবচন।
৭। ধাতুরূপ লেখো (যে কোনো চারটি) ১×৪=৪
ক্ল) 'বদ' ধাতুর লট্ উত্তমপুরুষ দ্বিবচন।
খ) স্থা ধাতুর লুট্ প্রথমপুরুষ একবচন।
গ) 'দৃশ' ধাতুর লুট্ প্রথম পুরুষ একবচন।
ঘ) দাধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন।
'পা' ধাতুর লুট্ উত্তম পুরুষ বহুবচন।
'বদ' ধাতুর লুট্ মধ্যমপুরুষ বহুবচন।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.