মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব একাদশ শ্রেণী পরিবেশ প্রশ্ন ও উত্তর

    মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব

            একাদশ শ্রেণি 

   উচ্চ মাধ্যমিক পরিবেশ শিক্ষা


১) মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব  উপাদানটির নাম কি ?

উঃ পারদ 

২) জন্মহার মৃত্যুহার________ সূচক।

উঃ জনসংখ্যা

৩) সামাজিক পরিবেশের অন্যতম উপাদান কোনটি ?

উঃ সংস্কৃতি

৪) আবহাওয়া মন্ডলের কোন স্তরে ওজন গহবর সৃষ্টি হয়েছে ?

উঃ স্ট্যাটোস্ফিয়ারে 

৫) মৃত্তিকা হল পরিবেশের এক প্রকার__________ উপাদান।

উঃ ভৌত উপাদান

৬) আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো _________।

উঃ বনভূমি ধ্বংস করা 

৭) উদ্ভিদ ও প্রাণিজগতের উপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থাগুলির সমষ্টিকে কি বলে ?

উঃ পরিবেশ 

৮) সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ শিলা গঠিত অংশকে কি বলে ?

উঃ মহাদেশীয় ভূত্বক 

৯) কবে Environmental science গ্রন্থটি প্রকাশিত হয় ?

উঃ ১৯৯৪ সালে

১০) অশ্মমন্ডলের কোন স্তরটি সিলিকন ও ম্যাগনেসিয়ামের সমন্বয়ে গঠিত ?

উঃ সিমা

১১) অশ্মমন্ডলের কোন স্তরটি সিলিকা ও অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত ?

উঃ সিয়াল

১২) পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র কার ওপর নির্ভর করে গড়ে উঠেছে ?

উঃ জলবায়ু ও ভৌগোলিক অবস্থা

১৩) মনুষ্যনির্মিত পরিবেশকে কি বলে ?

উঃ টেকনোস্ফিয়ার

১৪) একটি বিয়োজকের উদাহরণ দাও। 

উঃ ছত্রাক

১৫) কোন গ্যাস সূর্য থেকে অতিবেগুনে রশ্মি শোষণ করে?

উঃ ওজোন 

১৬) বায়ুমন্ডলে ১০০০ মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার কত ?

উঃ ৬.৪ ডিগ্রি সেলসিয়াস

১৭) বিয়োজকরা খাদ্য শৃংখলের অংশ নয় তার কারণ কি ?

উঃ তারা প্রতিটি খাদ্যশৃঙ্খলের প্রতিটি ট্রাফিক স্তরে কাজ করে।

১৮) নিম্নলিখিত খাদ্যশৃংখল এর মধ্যে কোনটি সঠিক ?

ক) সবুজ উদ্ভিদ > ব্যাং > সাপ > বাজপাখি।

খ) গঙ্গাফড়িং > ব্যাং > সাপ > ময়ূর।

গ) তৃণ > পতঙ্গ > হরিণ > বাঘ। 

ঘ) জলজ উদ্ভিদ > ছোট মাছ > হাঙ্গর। 

উঃ গঙ্গাফড়িং > ব্যাং > সাপ > ময়ূর

১৯) জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ কি ?

উঃ জলের অম্লতা বেড়ে যাওয়া

২০) ICMR সমীক্ষায় গরুর দুধে কোন কীটনাশক পাওয়া গেছে ?

উঃ ডি ডি টি

২১) পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিসের দ্বারা ?

উঃ যমের অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য

২২) ভার্মিকম্পোস্ট তৈরি করতে কোন জীবটি সাহায্য লাগে ?

উঃ কেঁচো

২৩) আবর্জনার স্তুপ থেকে যে দূষিত গ্যাস নির্গত হয় তার নাম কি ?

উঃ মিথেন ও হাইড্রোজেন সালফাইড

২৪) বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ ?

উঃ ৭৮.০৮%

২৫) S আকৃতির বৃদ্ধির রূপরেখাকে কি বলে ?

উঃ সিগময়েড কার্ভ

২৬) হোমো সেপিয়েন্স নামক আধুনিক মানুষ কত বছর আগে পৃথিবীতে আবির্ভাব হয়েছিল ?

উঃ ১২ লক্ষ 

২৭) পারমাণবিক বোমা তৈরি করতে ব্যবহৃত হয় ______।

উঃ প্লুটোনিয়াম-২৩৯

২৮) জুপ্লাঙ্কটন হল এক ধরনের __________।

উঃ প্রাথমিক খাদক

২৯) ভারতে মোট জনসংখ্যার আনুমানিক __________ শতাংশ গ্রামে বাস করে।

উঃ ৭৪

৩০) পৃথিবী থেকে প্রতিবছর আনুমানিক ___________ আয়তন ক্রান্তীয় বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে।

উঃ ৫০ লক্ষ হেক্টর 

Comments