ইতিহাস অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়
প্রশ্নঃ নর্মদা বাঁচাও আন্দোলন টীকা লেখ।
ভূমিকাঃ
নর্মদা বাঁচাও আন্দোলন হল ভারতের একটি পরিবেশ আন্দোলন। নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধসহ একাধিক বড়ো বাঁধ নির্মাণের ফলে পরিবেশের ক্ষতি এবং স্থানীয় মানুষের উচ্ছেদের বিরুদ্ধে ১৯৮৫ সাল নাগাদ এই আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের প্রধান নেত্রী ছিলেন মেধা পাটেকার।
আন্দোলনের কারণ
মানুষের উচ্ছেদ ও পুনর্বাসনঃ
বাঁধ নির্মাণের ফলে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের কয়েক লক্ষ মানুষ, বিশেষ করে আদিবাসীরা তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার মুখে পড়ে। সরকার তাদের সঠিক পুনর্বাসনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করেনি।
পরিবেশগত ভারসাম্য রক্ষাঃ
বিশাল বাঁধ তৈরির ফলে কয়েক হাজার হেক্টর বনভূমি ও কৃষিজমি জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এর ফলে ওই অঞ্চলের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য নষ্ট হওয়ার ভয় দেখা দেয়।
আদিবাসী সংস্কৃতি রক্ষাঃ
নর্মদা উপত্যকায় বসবাসকারী আদিবাসীদের জীবন ও জীবিকা সম্পূর্ণভাবে নদীর ওপর নির্ভরশীল। বাঁধ নির্মাণের ফলে তাদের প্রাচীন সংস্কৃতি ও জীবনযাত্রা বিপন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
আর্থিক ও সামাজিক বৈষম্যঃ
আন্দোলনকারীদের মতে, এই প্রকল্পের ফলে বড়ো শিল্পপতি ও ধনী কৃষকরা লাভবান হলেও সাধারণ দরিদ্র মানুষ ও ভূমিহীন কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হবে।
প্রশ্নঃ ভারতের মুক্তিযুদ্ধে সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজের সংগ্রামের অবদান লেখ।
ভূমিকাঃভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু এবং তাঁর গঠিত আজাদ হিন্দ ফৌজের ভূমকিা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন ও দেশপ্রেমিক নেতা । তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পক্ষপাতী ছিলেন। আজাদ হিন্দ ফৌজ গঠন ও লক্ষ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জার্মানিতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় সৈন্যদের সাথে যোগাযোগ করে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এর মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করা এবং একটি স্বাধীন ভারত গড়ে তোলা। সামরিক অভিযানঃ
আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযান চালায়, যার মধ্যে ইম্ফল এবং কোহিমা যুদ্ধ উল্লেখযোগ্য।
সুভাষচন্দ্র বসুর অবদান:
নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় জনগণকে স্বাধীনতার জন্য সংগ্রাম করার প্রেরণা দিতেন। তিনি বিদেশে ভারতের স্বাধীনতার পক্ষে প্রচারণা চালাতেন এবং আন্তর্জাতিক সমর্থন আদায় করতেন।
সামরিক নেতৃত্বঃ
সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক অভিযানগুলিকে পরিচালনা করতেন।
আজাদ হিন্দ ফৌজের প্রভাব:
আজাদ হিন্দ ফৌজের কার্যকলাপ ভারতীয় জনগণের কাছে স্বাধীনতা সংগ্রামের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছিল। আজাদ হিন্দ ফৌজের সামরিক অভিযানে ব্রিটিশ শাসনের দুর্বলতা প্রকাশ পেয়েছিল।এর মাধ্যমে ভারতীয় স্বাধীনতা আন্দোলন একটি নতুন মাত্রা পেয়েছিল।
উপসংহারঃ
সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁদের অবদান আজও আমাদের অনুপ্রাণিত করে।
প্রশ্নঃ লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো।
ভূমিকাঃ
কংগ্রেসের তরুণ নেতা পন্ডিত জওহর লাল নেহরুর সভাপতিত্বে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয়। এর সাথে ওই অধিবেশনের সমাপ্তি দিবেসে ২১ ডিসেম্বর রাত্রি ১২টার সময় লাহোরের রাভি নদীর তীরে কংগ্রেসের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে স্বাধীনতার সংকল্প গ্রহণ করা হয়।
- এই অধিবেশনেই সর্বপ্রথম জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ বা স্বাধীনতার দাবি জানায়।
- এই অধিবেশনের মাধ্যমে কংগ্রেসের মধ্যে বামপন্থীদের প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছিল।
- এই অধিবেশনে 'নেহরু রিপোর্ট'-কে বাতিল বলে ঘোষনা করা হয়।
- এই অধিবেশনে কংগ্রেস আসন্ন গোলটেবিল বৈঠক বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে।
- এই অধিবেশন মহাত্মা গান্ধিকে পূর্ণ স্বরাজের দাবিতে আইন অমান্য আন্দোলন শুরু করার দায়িত্ব অর্পন করে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.