কম্পিউটারের পরিচয় introduction of computer

       কম্পিউটারের পরিচয় 

      (Introduction of computer)

 

১) কম্পিউটারের হার্ডওয়্যার কি ?

উঃ  কম্পিউটারের যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে।


২) কাজ অনুসারে হার্ডওয়্যারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ?

উঃ চার ভাগে ভাগ করা যায় -

ক) ইনপুট ডিভাইস 

খ) প্রসেসিং 

গ) আউটপুট ডিভাইস 

ঘ) স্টোরেজ ডিভাইস 


৩) ইনপুট ডিভাইস কি ? উদাহরণ দাও। 

উঃ যার সাহায্যে কম্পিউটারকে কোন তথ্য এবং আদেশ দেওয়া হয় তাকে ইনপুট ডিভাইস বলে। 

উদাহরণ- কি-বোর্ড, মাউস ইত্যাদি।


৪) কি-বোর্ড দেখতে কেমন ?

উঃ অনেকটা টাইপ রাইটারের মত। 


৫) কি- বোর্ডে কতগুলি কী(key) থাকে ?

উঃ ১০৭ টি 


৬) অ্যালফাবেটিক কী বলতে কী বোঝো? 

উঃ কি-বোর্ডে A-Z পর্যন্ত key গুলিকে আলফাবেটিক কি বলা হয়। 


৭) নিউমারিক কী (key) বলতে কী বোঝো ?

উঃ  ০ - ৯ পর্যন্ত সংখ্যাগুলি যে কি ( key) এর ওপর লেখা থাকে সেগুলিকে নিউমারিক কি বলে।


৮) নিউমারিক কি-প্যাড কাকে বলে ?

উঃ কিবোর্ডের ডানদিকের শেষে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলি থাকে এগুলিকে নিউমারিক কি প্যাড বলে। এর সাহায্যে এই সংখ্যাগুলি লেখা যায়। 


৯) ফাংশান কী বলতে কী বোঝো ?

উঃ কি-বোর্ডের একদম ওপরে F1 - F12 পর্যন্ত কি গুলিকে ফাংশান কি বলে। 


১০) দুটি স্পেশাল কি এর উদাহরণ দাও ?

উঃ এন্টার ,স্পেসবার, ডিলিট ,ক্যাপস লক ইত্যাদি।


১২) কম্পিউটারে কোন কিছু লেখা মুছে ফেলার জন্য কোন কি ব্যবহার করা হয় ?

উঃ ডিলিট 


১৩) মাউস কি ?

উঃ মাউস হল একটি ইনপুট ডিভাইস। এর মাধ্যমে কোন কিছু চিহ্নিত করা হয় এবং ফাইল ও ফোল্ডারকে খোলা হয়। 


১৪) CPU এর পুরো কথা কি ?

উঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 


১৫) কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ডওয়ার কোনটি ?

উঃ মাদারবোর্ড 


১৬) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে ?

উঃ CPU 


১৭) প্রসেসিং ডিভাইসের কয়টি ভাগ ও কি কি ?

উঃ দুটি ভাগ- 1) ALU (arithmetic and logical unit) 

2) CU( control unit) 


১৮) ALU এর কাজ কি ?

উঃ এর সাহায্যে কম্পিউটার গণিতের কাজ করে অর্থাৎ যোগ, বিয়োগ, গুন, ভাগ এই কাজগুলি করা হয়। 


১৯) আউটপুট ডিভাইসের দুটি উদাহরণ দাও। 

উঃ মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি। 


২০) Visud Display unit বলে কাকে ?

উঃ মনিটরকে 


২১) প্রিন্টারের কয়েকটি ভাগের নাম লেখ। 

উঃ লেজার প্রিন্টার, ডট মেট্রিক্স প্রিন্টার ইত্যাদি। 


২২) মেমোরিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি ?

উঃ দুটি ভাগে ভাগ করা যায়- ক) প্রাইমারি মেমোরি ও খ) সেকেন্ডারি মেমোরি। 


২৩) প্রাইমারি মেমোরি কি ?

উঃ এটি একটি প্রয়োজনীয় স্টোরেজ ডিভাইস। এটি প্রাথমিকভাবে সমস্ত তথ্য ধরে রাখে। বিদ্যুৎ সংযোগ কেটে যাওয়া মাত্র সমস্ত তথ্য উড়ে যায়। 


২৪) প্রাইমারি মেমোরি কে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি? 

উঃ দুটি ভাগে ভাগ করা যায় র্্যাম (RAM) ও রম (ROM)


২৫) RAM এর পুরো কথা কি ?

উঃ রেন্ডাম এক্সেস মেমোরি । একে অস্থায়ী মেমোরি বলে। বিদ্যুৎ সংযোগ কেটে যাওয়া মাত্রই তথ্য উড়ে যায়। 


২৫) ROM এর পুরো কথা কি ?

উঃ রিড অনলি মেমোরি। এখানে তথ্য অনেক আগে থেকে সঞ্চিত থাকে। এই তথ্য পরিবর্তন করা যায় না। 


২৬) সেকেন্ডারি মেমোরি কি ?

উঃ এটি একটি স্থায়ী মেমরি। এটি কম্পিউটারের স্মৃতি ভান্ডার। 


২৭) সি ডি এর পুরো কথা কি ?

উঃ কম্প্যাক্ট ডিক্স। এর অপর নাম অপটিক্যাল ডিস্ক।


২৮) সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম সফটওয়্যার কোনটি ?

উঃ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলতে পারে না। যেমন- উইন্ডোজ লিনাক্স 


29) কি-বোর্ডের কোন চিহ্নকে কি বলে ?



৩০) নিচে মেমোরির ভাগ গুলি ছকের আকারে দেওয়া হল- 












Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)