Posts

Showing posts from November, 2025

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাকু প্রশ্ন উত্তর

 ১) মাকু কিভাবে কাঁদতে পারল ? উঃ ঘড়িওয়ালা মাকুর নাকের কল টিপে দিতেই ঘুমিয়ে পড়ল। তারপর দুটি কান ধরে কোষে প্যাঁচালো। ফলে মাকুর খুলি বাক্সের মতো খুলে গেল। তারপর সোনা পুঁটলি খুলে ফুটো জ্যামের টিনের ফোঁদল বারের নল দিয়ে মাথায় খুনের মধ্যে জল ঢেলে দিল তারপর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ভাসিয়ে দিয়েছিল। ২. সোনা ও টিয়া কিভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফিরল ? উঃ ঘাস জমিতে খেলা শেষ হওয়ার পরে সবাই বটতলার দিকে ছুটে। সেখানে মালিকের জন্মদিনের ভোজের আয়োজন হয়েছিল। টিয়া হঠাৎ মালিকের কোল থেকে নেমে মা মা বলে এদিক ওদিক দৌড়াতে থাকে। শোনাও জাদুকরের কোল থেকে নেমে ছুটতে শুরু করে।              সেই সময়ে বটতলার ভিড়ের মধ্যে গোলাপি শাড়ি পড়া, ওদের মামনি নীচে খুন্তি রেখে ছুটে এসে ঘোড়াদিয়াকে জড়িয়ে ধরেন। তারপরেই তাদের বাবাও হাসিমুখে ওদের কাছে আসেন। এইভাবে পরপর আম্মা, ঠাকুমা, পিসি, পিসেমশাই, পিসির খোকা বটতলাতে আসে। এইভাবে সোনাটিয়া তাদের বাড়ির লোকেদের সঙ্গে মিলিত হয় এবং ঘরে ফেরে।  ৩. মালিকের কি দুঃখ ছিল ? পরে তার সুখ এলো কিভাবে ? উঃ হোটেল ওয়ালা বুঝতে প...

জয়দেবের গীতগোবিন্দ, একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার সংস্কৃত

  প্রশ্নঃ ভক্তিমূলক গীতিকাব্যরূপে গীতগোবিন্দের স্থান নির্ণয় কর।  উঃ সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভক্তিমূলক গীতিকাব্য হিসাবে গীতগোবিন্দ কাব্যটি অনন্য হয়ে উঠেছে। এই গ্রন্থটির রচয়িতা হলেন কবি জয়দেব। রাধাকৃষ্ণের প্রেমলীলাকে উপজীব্য করে তিনি এই কাব্যটি রচনা করেছেন।  কবি পরিচয়ঃ            কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। জয়দেবের রাজসভার পঞ্চরত্নের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি বীরভূম জেলার কেন্দুবিল্ব গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ভোজদেব এবং মাতার নাম বামা দেবী। তিনি রাধা কৃষ্ণের শাশ্বত প্রেমলীলাকে কাব্যে বর্ণনা দিয়েছেন।  বিষয়বস্তুঃ         গীতগোবিন্দ হল একটি মিলনান্তক ভক্তিমূলক গীতি কাব্য। সমগ্র কাব্যটিতে বারোটি সর্গ আছে এবং আশিটি শ্লোক আছে। এই বারোটি সর্গের কাহিনীই এই গ্রন্থের বিষয়বস্তু। এর প্রথম সর্গে শ্রীরাধার ব্যাকুলতার বর্ণনা পাওয়া যায়। দ্বিতীয় সর্গে রাধা ও কৃষ্ণের উভয়ের বিরহ ব্যাকুলতা এবং মিলনের জন্য উৎকণ্ঠা বর্ণিত হয়েছে। তৃতীয় সর্গে শ্রীকৃষ্ণের চিন্তা, চতুর্থ স্বর্গে কৃষ্ণের কাছে সখী...

বাংলা সাজেশন সপ্তম শ্রেণী

 ১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:     ১x৫=৫ ক) দিব্যেন্দুবাবু (রসগোল্লা খেতে / জিলিপি খেতে / সন্দেশ খেতে) ভালোবাসেন। খ) 'সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র' কথাটা বলেছে নরহরির (মা/মাসিমা /পিসিমা)। গ) দুকড়ি বালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিল- (বোনপো / ভাইপো / ভাই) -এর কাছ থেকে। ঘ) কালিঙ্গঙের ল্যান্ডমার্ক (বড়ো মন্দির/ বড়ো মসজিদ / বড়ো গির্জা)। ৩) নেবুর পাতায় করম চা / হে বৃষ্টি (ইত্যালিতে যা / লগুনে যা।' স্পেনে যা)। চ) কবি (পদ্মা/শিলাবতী/আত্রাই) নদীর ওপর বোটে করে ভেসে চলছেন। ২। একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ৫টি) ১ × ৫ = ৫ ক) বর্ষামঙ্গলের গান কোন মাসে অনুষ্ঠিত হবে? খ) কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? গ) থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কি ছিল? ঘ) সেলো ভার্নের ব্যাট বল কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? ঙ ) কৃৎ প্রত্যয় কাকে বলে? চ) গাড়োয়ানের ছদ্মবেশ কে ধারণ করেছিলেন? ছ) 'হিঃ হিঃ তুক করা হলো না'- বক্তা কে? জ) ছদ্মবেশে কে তিব্বতে গিয়েছিলেন? ঝ) 'ভারততীর্থ' কবিতায় কবি দুবাহু বাড়ায়ে কাকে প্রণাম করেন? ঞ) আম্মা টিয়ার ডিমে কি দিয়ে দেয়নি? ট) টিয়ার পায়ের ছাল উঠে গ...

নবম শ্রেণির ইতিহাস সাজেশন, class 9 history broad question answer Short question answer

 সঠিক উত্তরটি বেছে লেখো। 1. প্যারিসের শাস্তি সম্মেলন অনুষ্ঠিত হয়-  (a) ১৯১৮ খ্রিঃ                b) ১৯১৯ খ্রিঃ  (c) ১৯২০ খ্রিঃ               (d) ১৯২২ খ্রিঃ।  2. গণতন্ত্র হল- (a) স্বৈরাচারী রাজার শাসন  (b) প্রজাহিতৈষী রাজার শাসন  (৫) জনগণের শাসন  (d) একনায়কের শাসন।  3. ফ্যাসিবাদের সূচনা হয়- (a) জার্মানিতে                   (b) ইতালিতে  (c) স্পেনে                        (d) জাপানে।  4. "মেই ক্যাম্ফ” একটি- (১) ধর্মগ্রন্থ                    (b) আত্মজীবনী  (c) সাহিত্য,                   (d) কাব্যগ্রন্থ।  5. দুটি তোষণকারী দেশ হল-  (ক) আমেরিকা ও রাশিয়া  (b) রাশিয়া ও ইংল্যান্ড (c) আমেরিকা ও ফ্রান্স  (d) ইংল্যান্ড ও ফ্রান্স।  6. দ্ব...

বাংলা পত্র রচনা সপ্তম শ্রেণী, class 7 letter writing for Bengali

১. বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব আয়োজন করা বিষয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্র রচনা কর।  উত্তরঃ মাননীয়,  প্রধান শিক্ষক মহাশয়,  বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়  বালিপুর, হুগলী  বিষয় - বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার জন্য আবেদন পত্র। মহাশয়,      আপনার নিকট আমাদের বিনীত নিবেদন এই যে, আমরা বিদ্যালয়ের চলতি বর্ষের ছাত্র-ছাত্রী। প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বিদ্যালয় থেকে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেছি। সেই সঙ্গে বৃক্ষরোপণ উৎসব সম্পর্কিত নানা বক্তৃতা, আবৃতি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের ছাত্র-ছাত্রীদের আলোচনা অনুযায়ী আমরা গ্রামের পাশেই অবস্থিত মুণ্ডেশ্বরী নদীর বাঁধে প্রায় ১৫ বৃক্ষ রোপন করব। এছাড়াও বিদ্যালয়ের পাশেই অবস্থিত খেলার মাঠের চারিদিকে কিছু বৃক্ষরোপন করব। তারপর পর্যায়ক্রমিকভাবে আমরা পরবর্তী অনুষ্ঠান গুলির আয়োজন করতে চাই।             মহাশয়, আমরা যাতে উক্ত অনুষ্ঠানগুলি সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করতে পারি আপনি যথাযথ উপদেশ ও ব্যবস্থা করে বাধিত করবেন।    ...